বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী ভারতে আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে বাংলাদেশি নীল ছবির অভিনেত্রীকে আটক করেছে ভারতীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রিয়া বার্দে নামের এই বাংলাদেশি নাগরিক ভারতে স্থায়ীভাবে থাকতে জাল পাসপোর্ট তৈরি করেছিলেন।

আটক অভিনেত্রীকে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরের উল্লাসনগরের হিললাইন পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।

সম্প্রতি গোপন সূত্রে পুলিশ খবর পায়, মুম্বাইয়েল নাভালি এ-র অম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছে। এরপর এ নিয়ে তদন্ত শুরু হয়। এতে তাদের প্রতারণার বিষয়টি উঠে আসে।

তদন্তে জানা যায়, মুম্বাইয়ের এক স্থানীয় ব্যক্তির সহায়তায় রিয়া ও তার তিন সহযোগী ভুয়া কাগজপত্র তৈরি করেন। হিললাইন পুলিশ রিয়া এবং চারজনের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করেছে। এসবের সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

আরেক ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার নীল ছবির প্রোডাকশনেও কাজ করেছেন রিয়া বার্দে।

এর আগেও রিয়াকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে এই সংবাদমাধ্যম। উল্লাসনগরে রিয়া তার মায়ের সঙ্গে থাকতেন। ভারতে স্থায়ীভাবে থাকতে রিয়ার মা অমরাবতীর এক ব্যক্তিকে বিয়ে করেছেন বলেও উল্লেখ করেছে ফ্রি প্রেস জার্নাল। সূত্র: এনডিটিভি, ফ্রি প্রেস জার্নাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin