বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বেলাবতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

“বাংলার প্রতিচ্ছবি” এই স্লোগানকে বুকে ধারণ করে ১৪তম বর্ষ পূর্তি ও ১৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নরসিংদীর বেলাবতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

(১১ নভেম্বর) সোমবার বিকালে মোহনা টিভি দর্শক ফোরাম বেলাব ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোঃ আশিকুর রহমান সৈকতের আয়োজনে উপজেলা হলরুমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে, এবং সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালণায়, স্বাগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের বেলাব উপজেলা প্রতিনিধি মোঃ আশিকুর রহমান সৈকত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বেলাব থানার সাব ইন্সপেক্টর সামসুল আলম,বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবদুল জলিল, যুগ্ন সম্পাদক মকবুল হাসান রজনী,দপ্তর সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর পাঠান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল,সদস্য মোঃ বাদল মিয়া,এস আই খান,রেজাউল আলম বিপ্লব, শাহিনুর প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মোহনা টেলিভিশন দীর্ঘ ১৪ বছর যাবত বাংলা ও বাঙালির কথা বলে আসছে। বর্তমানে মোহনা টেলিভিশন দেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে।
পরে আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কাটেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin