বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

পাপড়ি কর্তৃক এডব্লিওডি পদ্ধতিতে ধান চাষ বিষয়ক সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি উন্নয়ন সংস্থা পাপড়ি কর্তৃক ‘পর্যায়ক্রমে ভেজানো শুকানো পদ্ধতিতে ধানচাষ'(এডব্লিওডি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) ইউনিয়ন পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভাটি পাপড়ি প্রধান কার্যালয় উপজেলার নারায়ণপুরে অবস্থিত প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

এসময় পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান কাউছার কাজল। এছাড়াও  উপকারভোগী কৃষক, সামাজিক ব্যক্তিত্ব এবং রায়পুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এ কে এম সেলিম, আজকের পত্রিকার প্রতিনিধি হারুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

পাপড়ি কর্মকর্তা জাকিউল আলম ভুইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক আবু বাছেদ।তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা পাপড়ির ক্ষুদ্রঋণ ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করে এই প্রকল্পের কাজের সাথে তাঁর পূর্ব অভিজ্ঞতা শেয়ার করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উল্লেখ্য, জাপানি উন্নয়ন সংস্থা Share the Planet Association, Japan এবং Creattura, Japan এর আর্থিক সহযোগিতায় গত ০১ ডিসেম্বর ২০২৪খ্রি, থেকে “Craettura AWD/JCM (পর্যায়ক্রমে ভেজানো শুকানো পদ্ধতিতে ধানচাষ) Project in Narsingdi” শীর্ষক প্রকল্প কার্যক্রম শুরু হয়েছে। পাপড়ি সংস্থা কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পের অধীনে রায়পুরা ও বেলাব উপজেলার পাঁচটি গ্রামের ২৫৪ জন কৃষকের ৫৪৯ টি প্লটে এ পদ্ধতিতে ধান চাষ শুরু হয়। খালিয়াবন্ধের চরের মোট ৫১.৩ হেক্টর জমি ব্যবহার করা হয়। এডাব্লিওডি পদ্ধতিতে ধান চাষের মূল লক্ষ্য হলো- পানির অপচয় রোধ করা, উৎপাদন খরচ কমানো এবং  মিথেন গ্যাস হ্রাস করে উৎপাদন বৃদ্ধি করা। এই প্রকল্পের অধীনে আগত কৃষকরা নতুন পদ্ধতিতে ধান চাষে ব্যাপক সফলতা আশা করছেন এবং পর্যায়ক্রমে প্রকল্পের বাহিরে থাকা সকল কৃষকদের প্রশিক্ষণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin