শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় প্রতিপক্ষের বিরুদ্ধে জোড়পূর্বক জমি দখলের চেষ্ঠার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর বাজারে প্রতিপক্ষের বিরুদ্ধে জোড় পূর্বক জমি দখলের চেষ্ঠার অভিযোগ করেছেন জমির মালিক দাবীদার ফরিদ হোসেন ও তার লোকজন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে স্থানীয় সংবাদকর্মীদের ডেকে নিয়ে ফরিদ হোসেন এসব অভিযোগ করেন।

এদিকে অভিযুক্ত পক্ষ মাহবুবুর রহমানও জমির মালিকানা বলে দাবী করছেন।

ভোগদখলকারী পক্ষ মো: ফরিদ হোসেন জানান, তিনি ১৯৯৮ সালে জমিটি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই প্রতিপক্ষ ডাক্তার মাহবুবুর রহমান বিভিন্ন ভাবে তার জমি দখলের চেষ্ঠা করে আসছে। সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন তার ভাড়াটিয়া মিষ্টি ও ফলের দোকান মালিককে জোড়র্পবক বের করে দিয়ে দোকানে তালা মেরেছে বলে জানান তিনি।

ফরিদ হোসেনের মালিকানাধীন দোকান মালিক কফিল উদ্দিন বলেন, আমি ১২/১৩ বছর ধরে ফরিদ ভাইকে দোকান ভাড়া পরিশোধ করে আসছি। হঠাৎ করে গতকাল তার প্রতিপক্ষের লোকজন আমাকে ঘর থেকে বের দেয়।

এদিকে অপরপক্ষ ডাক্তার মাহবুব জানান, তার মায়ের সুত্রে এই জমির মালিকানা দাবীদার তিনি। ভাড়াটিয়া বের করে দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানে না বলেন জানান।

এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ বলেন, আলীনগরের জমিটির বিষয়ে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। পুলিশ সরেজমিনে গিয়ে নিষেধাজ্ঞা জারি করে উভয় পক্ষকে স্থিতিশীল থাকার জন্য বলে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin