শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

শিবপুরে পুটিয়া ইউ’পি প্রশাসনিক কর্মকর্তার নিরবিচ্ছিন্ন সেবায় সন্তুষ্ট জনগণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আতাবুর রহমান সানি, শিবপুর:

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেনের নিরবিচ্ছিন্ন সেবা ও ভালো আচরণে সন্তুষ্ট জনগণ, এমনটা জানিয়েছেন সেবা নিতে আসা মানুষ।

পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে সেবার মান বিঘ্ন হলেও এই পরিষদে থেমে নেই কোনো কার্যক্রম। রবিবার (২৬ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় সেবা নিতে আসা মানুষের ভিড়। এক অবস্থানে বসে সেবা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন,প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, কম্পিউটার অপারেটর আব্দুর রহিম ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মেম্বারগণ। সংশ্লিষ্ট সূত্র মতে, ইউপি চেয়ারম্যানরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা বিতরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন। তাছাড়া ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো ইউনিয়ন পরিষদ থেকে হয়ে থাকে, এগুলো যাচাই-বাছাই করে স্বাক্ষর বা অনুমোদন করে থাকেন ইউ’পি সচিব’রা। তাছাড়া গ্রামে নতুন রাস্তা নির্মাণ, পুরোনো রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণ ইউনিয়ন পরিষদ থেকে হয়ে থাকে,আর এসব কাজ বাস্তবায়ন ও জবাবদিহিতার আওতায় আনতে সহায়তা করে সচিবগণ।

সেবার মান বিষয়ে জিজ্ঞেস করলে একাধিক ইউ’পি সদস্যরা জানান, আগে সচিবদের কারণে সেবার মান ক্ষুন্ন হতো,জনগণ ধারে ধারে ঘুরে হয়রানির শিকার হতো কিন্তু গত এক বছর যাবত প্রশাসনিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন যোগদান করার পর কোনো রকম হয়রানি ছাড়াই জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারছি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin