শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নরসিংদীর পলাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদির পলাশে ঘোড়াশাল পৌরসভায় শীতলক্ষ্যা নদীতে বাংলাদেশ বিআইটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরের সাদ্দাম বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রতিবাদে দোকানদাররা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।  প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পলাশের সাবেক এমপি ড. আবদুল মইন খান।

সাদ্দাম বাজারের ক্ষতিগ্রস্ত বেদে সরদারনী নাজমা আক্তার বললেন, আমাদের সময় সুযোগ না দিয়ে বিআইটিয়ে উচ্ছেদ করেছে এখন আমরা কোথায় যাবো কি খাব? তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এর দাবী ও জানান।

প্রতিবাদ সমাবেশে ড.আবদুল মইন খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কে বিপদে ফেলতে সরকারের মাঝে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের সরকারি কর্মকর্তারা এসব করছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে কেন উচ্ছেদ অভিযান করা হলো না? ড. আবদুল মইন খান অভিযোগ করে বলেন আজ এই সব গরীব দোকানদাররা সরকারি কর্মকর্তাদের ঘুস দিতে পারে নাই বলে বুলডোজার দিয়ে সব ভেঙে দিয়েছে। তিনি সরকার কে পরাজিত শক্তির দোসরদের ব্যাপারে সতর্ক করেন।

ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ, তাদের কর্মসংস্থান করার দাবি জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আইন ধনী-গরীব সবার জন্যই সমান হতে হবে।

উল্লেখ্য যে, মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং-৩৫০৩/ ২০০৯ এর নির্দেশ মতে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সাত দিনের সময় দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে যা সাদ্দাম বাজারের দেয়ালে উচ্ছেদ নোটিশ জারী হয়েছে।

সচেতন মহলের অভিমত, সরকারি জায়গা দখল করে কোন স্থাপনা না করলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হবে না কিন্তু স্থানীয় প্রভাবশালী এবং সরকারের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এমন অবৈধ স্থাপনা গড়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin