রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় হত্যা মামলার আসামী গ্রেপ্তারের দাবি ও ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছেলে রাসেল মিয়া। তিনি বলেন গত নভেম্বরের ১ তারিখে পূর্ব শত্রুতার জেরে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে এরশাদ তার দলবল নিয়ে নির্মমভাবে পিঠিয়ে হত্যা করে তার বাবাকে। নিহতের পর তারা রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরশাদ গংদের বিরুদ্ধে কিন্তু উক্ত মামলাটি প্রত্যাহার করার জন্য নানাভাবে হয়রানি সহ ভয় ভীতি দেখিয়ে আসছে তারা। এরই প্রেক্ষিতে গত রবিবার (২৬জানুয়ারি) তার আপন চাচাতো ভাই আলমগীরকে ডেকে নিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরবর্তী হত্যাকান্ডকে তাদের তাদের উপর চাপিয়ে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।