শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য কাজল মিয়াকে দুর্বৃত্তদের গুলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য কাজল মিয়া ওরফে কাজল মেম্বারকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০জানুয়ারী) সন্ধ্যার পর বারৈচা-রায়পুরা সড়কে নিজ এলাকা বোয়ালমারায় নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে মার্কাস মোড়ের দিকে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বুকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, রায়পুরা-বারৈচা সড়কে মোটরসাইকেল আরোহী তিনজনের কেউ কাজল মেম্বারকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইউপি সদস্যের ওপর গুলি চালানোর সংবাদ ছড়িয়ে পরলে তার স্বজন ও অনুসারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিড় জমান। এ সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কি কারণে এই ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ জানান, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার হবে।
কাজল মেম্বারের ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin