নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রায়পুরায় গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত ১১.৪৫ ঘটিকার দিকে উপজেলা পলাশতলী ইউনিয়ন আশারামপুর এলাকায় নরসিংদী টু রায়পুরা রোডে সিএনজিতে তল্লাসী চালিয়ে অশ্রসহ দু’জনকে আটক করা হয়।
আটককৃতরা রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের আবু সাত্তারের ছেলে মো. আকাশ (২৮) ও নরসিংদী সদর বানিয়াচং গ্রামের ফজলু মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (৩০)।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, দুইজন সন্ত্রাসী অস্ত্রসহ নরসিংদী টু রায়পুরায় আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পলাশতলী ইউনিয়ন আশারামপুর এলাকায় রায়পুরা থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তলসহ ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ২ টি মোবাইল উদ্ধার করা হয়। তারা একাধিক মামলাও রয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের বিজ্ঞ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়।
প্রয়োজনে এ ধরনের বিশেষ অভিযান সবময় অব্যহত থাকবে।