স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র নিয়ে স্ট্যাটাস দেওয়া ও বিভিন্নভাবে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী স্থানীয় ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও হারুন মিয়া। তারা বলেন, একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোড় দাবী জানান তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।