শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি কমপ্লেক্স ও চেয়ারম্যানের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর লুটপাট, গুলিবিদ্ধ হয়ে গৃহবধু নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়ী-ঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের গুলিতে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধু নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো বেশ কয়েকজন। নিহত শান্তা ইসলাম একই এলাকার শাকিল খানের স্ত্রী।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) জুমার নামাজ চলাকালীন সময়ে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে জুম্মার নামাজ চলাকালে প্রতিপক্ষ সোহেল ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি ভবন ও ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালায়। এসময় ৮/১০ টি বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বাধা দিলে ইউপি চেয়ারম্যানের চাচাত ভাইয়ের স্ত্রী শান্তা ইসলামকে গুলি করে তারা। আশংকাজনক অবস্থায় শান্তা ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যালে অফিসার ইসমাইল হোসেন রাজিব তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাকালে আরো ৫/৭জন গুলি বিদ্ধ হয়ে আহত হয়েছে বলে জানান স্বজনরা।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ ইসমাইল হোসেন রাজিব বলেন, দুপুর আড়াইটার দিকে মৃত অবস্থায় শান্তাকে নিয়ে আসেন তার স্বজনরা। সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ময়না তদন্তের জন্য নরসিংদী নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।
শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল জানান, সোহেল একাধিক মামলার আসামী। এলাকায় মাদক ব্যাবসার সাথে জড়িত। এসব ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে তার সাথে দ্বন্ধ চলে আসছিল। এরই জেরে সে জুমার নামাজ চলাকালে ফাকা বাড়ি পেয়ে তারা ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটনায়। এসময় তাদের গুলিতে আমার চাচাত ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম মারা যায়।
এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ মূহুর্তে সঠিকভাবে সব কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
রিপোর্ট লিখা পর্যন্ত প্রতিপক্ষ সোহেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin