শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ, আটক স্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী পাপিয়া সুলতানার শাবলের আঘাতে স্বামী আবুল কাশেম (৫০) এর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী পাপিয়াকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ।
নিহত আবুল কাশেম ওই এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। সে শ্রীরামপুর বাজারে সার ব্যবসা করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ মাস আগে ব্রেইন স্ট্রোক করে আবুল কাশেম। এরপর থেকেই চিকিৎসক তাকে বিশ্রামের জন্য পরামর্শ দেয়। চিকিৎসকের পরামর্শ না শুনে আবুল কাশেম বাড়িতে কাজ করায় বাঁধা দেয় তার স্ত্রী। এ নিয়েই তাদের মধ্যে দ্ব›দ্ব সৃষ্টি হয়। সবশেষ আজ দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে পাপিয়া আবুল কাশেমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে এতে রক্তক্ষরণ হয়ে আবুল কাশেমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। এবং প্রাথমিকভাবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin