শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

আশরাফুল ইসলাম সবুজ:
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদে রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ইউপি কার্যালয়ের ভিতরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: নাছির উদ্দীন এর সভাপতিত্বে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এর গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, এলাকায় গগমান্য ব্যক্তিবর্গের মধ্যে থেকে বক্তব্য রাখেন ডা: শাহ আলম। ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ও প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান খান ও ইউপি সদস্য মো: নাজিম উদ্দীন, ইউপি সদস্য খালেকুজ্জামান, সাবেক ইউপি সদস্য আব্দুল সাত্তার, তৃতীয় লিঙ্গের নারী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রাকিব নাজির, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ কাউছার আলম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মনি আক্তার সহ অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড মেম্বার, বিভিন্ন ওর্য়াড থেকে আগত স্হানীয় ব্যক্তি, নারী প্রতিনিধি, ইমাম, পুরোহিত ও তৃতীয় লিঙ্গের মানুষ সহ সর্ব স্তরের ব্যক্তিবর্গ।

গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী, স্হানীয়ভাবে কতিপয় দেওয়ানি ও ফৌজদারি বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়ে থাকে। স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির করে থাকে। বর্তমানে গ্রাম আদলত আইন, ২০০৬ এবং সংশোধনী ২০২৪ অনুযায়ী অনধিক ৩,০০,০০০/- তিন লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পন্ন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin