শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় হত্যা, ধর্ষণসহ একাধিক মামলার আসামি আওয়ামীলীগ নেতা কুদ্দুস তিন দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কুদ্দুসকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। কুদ্দুস, যিনি ‘কিলার কুদ্দুস’ নামে এলাকায় পরিচিত, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় ভয়ংকর অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর ইউনিয়নের মুর্শিদাবাদের লাল মিয়ার ছেলে কুদ্দুস রাজনীতির আড়ালে ভয়ংকর সব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। আওয়ামী লীগের শাসনামলে সে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী হামলা, জমি দখল এবং খুন-ধর্ষণের মতো জঘন্য অপরাধ চালিয়ে আসছিলো।

গত বছরের জুলাই ও আগস্ট মাসে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার ঘটনায় কুদ্দুসের নাম উঠে আসে। ওই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এছাড়া, এলাকায় একাধিক ধর্ষণ ও হত্যা মামলায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে কুদ্দুসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে ২৩ ফেব্রুয়ারি নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ (২৭ ফেব্রুয়ারি) তাকে রিমান্ডে রায়পুরা থানায় নেওয়া হয়েছে।

রায়পুরা থানার সাব ইনপেক্টর মাসুদ মিয়া বলেন, তদন্ত শেষ হলেই কুদ্দুসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin