শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

মাধবদীতে মামার বিরুদ্ধে ভাগিনার চাঁদা দাবি ও মারধরের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

প্রতিনিধি নরসিংদী:
মাধবদীর আটপাইক্কায় আপন মামার মোমেনের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মাধবদী থানায় অভিযোগ দায়ের করেছেন ভাগিনা মোঃ সোহেল মিয়া।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগী মোঃ সোহেল এর সাথে কথা বলে জানা যায়, সোহেলের আপন মামা মোমেন মিয়া আটপাইক্কা মোজাম্মেল এর পুকুর পাড় সাবেক রেললাইন এর লিজের দুই শতাংশ জায়গা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে  দখল পরিবর্তনের মাধ্যমে ক্রয় করেন। উক্ত জায়গায় গতকাল বুধবার মাটি ভরাটের কাজ করতে গেলে মামা মোমেন মিয়া এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। সোহেল কোন টাকা পয়সা দিতে পারবেন বললে মোমেন মিয়া কাজে বাধা প্রদান করেন ও সোহেল মিয়া কে মারধর করেন বলে সোহেল মিয়া অভিযোগ করেন। তিনি বলেন আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং আমি মাধবদী থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেছি। তিনি প্রশাসন ও সরকারের কাছে ন্যায় বিচার দাবি করেন।

মোঃ শিপন মিয়া বলেন, আমার বড় মামা মহাসিন গতকাল বুধবার সাড়ে পাচটায় আমাদের কে জানান আমার ছোট মামা মোমেন মিয়া আমার ভাই সোহেল এর কাছে টাকা দাবী করে না দিলে কাজ বন্ধ করে দিবে।

বিষয়টি জেনে আমরা আসলে মোমেন মিয়া আমার ভাই সোহেল কে মারধর করে ও হুমকি দেয়।

জোছনা আক্তার বলেন, আমার মামা শ্বশুর প্রায় সময়ই আমাদের কাছে টাকা পয়সা চায় এবং নেয়।আত্মীয় স্বজন বলে আমরা দেই কিন্তু গতকালের ঘটনায় তিনি আমার স্বামী সোহেল কে মারধর করে ও জায়গায় না আসতে হুমকি দিচ্ছেন।

অভিযুক্ত মোমেন মিয়া উত্তেজিত হয়ে বলেন, আমি যুবদলের নেতা এবং আমার নেতা লতিফ ভাই বিষয়টি জানে। তিনি জায়গা কিনে দেওয়ার কথা বলে বলেন, আমি সোহেল এর নিকট টাকা পাওনা আছি যা সে দিচ্ছে না।

বিষয়টি জানতে, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করলে তিনি জানান, এবিষয়ে আমরা সোহেল এর পক্ষ থেকে অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin