নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ প্রবাসী শক্তি ফাউন্ডেশন কেন্দ্রীয় সেচ্ছাসেবী সংগঠন রায়পুরা শাখার উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রায়পুরার শ্রীরামপুরে অবস্থিত দুলহান কমিউনিটি সেন্টার।

নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ি মো. মোস্তফা আহমেদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা রুবেল। তিনি তার বক্তব্যে প্রবাসী শক্তি ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা ব্যক্ত করে উক্ত ফাউন্ডেশনের সম্বৃদ্ধি কামনা করেন, তিনি বলেন প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা, প্রবাসীদের হয়রানি রোধে সরকার এয়ারপোর্টে আলাদা বুথ, প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন সহ বিভিন্ন প্রদক্ষেপের কথা উল্লেখ করেন এবং প্রবাসীদের কোনো প্রকার হয়রানি ছাড়া তার দপ্তর কাজ করছে ও করবেন বলে আস্বস্ত করেন। অনুরোধ করেন প্রবাসীরা যেন অবৈধ পথে টাকা না পাঠিয়ে বৈধ পথ ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ শক্তি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সায়েদুর রহমান সায়েদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. নূর উদ্দিন, রিপোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, মো. মোস্তফা কামাল, রিপন মিয়া, জসিম উদ্দিন, মনির হোসেন, মো. হাবিজউল্লাহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিশিষ্টজন সহ বাংলাদেশ প্রবাসী শক্তি ফাউন্ডেশন কেন্দ্রীয় সেচ্ছাসেবী সংগঠন রায়পুরা শাখার সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন প্রবাসী কল্যাণ শক্তি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যোগাযোগ ও সাংবাদিক সম্পাদক মো. তৌফিকুল হক।