শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় মাদকবিরোধী র‍্যালী ও প্রতিবাদসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
মরজাল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজিবুর রহমান রাজিব ও যুবদল নেতা মিজানুর রহমান মিলনের নেতৃত্বে “আসুন হাতে হাত ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা নরসিংদী রায়পুরার মরজাল ইউনিয়নের চরমরজালে জনপ্রতিনিধি সচেতন মহল ও স্কুল কলেজের ছাত্র জনতার সম্মানয়ে মাদকবিরোধী বিভিন্ন ব্যানার প্লেকার্ড নিয়ে একটি র‍্যালী পাড়া মহল্লা ও মরজাল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মরজাল মধ্যপাড়ায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা চরমরজাল সহ মরজাল ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক ব্যবসা ও সেবনকারী বেড়ে যাওয়ায় এলাকায় চুরি-চিন্তায় ও বিভিন্ন প্রকার অপরাধের কথা উল্লেখ্য করেন। মাদকের কবলে পরে ভবিষ্যত কর্ণধার ছাত্র ও যুবসমাজের অবক্ষয় নিয়েও আতংক প্রকাশ করলেন। মাদক সেবি ও ব্যবসায়ীদের রুখেদিতে এলাবাসী বদ্ধপরিকর বলে জানান। রায়পুরা প্রশাসনের প্রতি আহবান জানান, এলাকার মাদক ব্যবসায়ীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শান্তির ব্যবস্থা করেন এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনেন।

এসময় উপস্থিত ছিলেন, চরমরজাল ফি-সাবিলিল্লাহ মানব কল ফাউন্ডেশন ও চরমরজাল উদিয়মান সমাজ কল্যাণ যুব সংঘের সকল সদস্য, মরজাল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য হোসেন মিয়া, চরমরজাল মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা এরশাদ হোসেন ও মাওলানা মুফতি আনোয়ার হোসেন, প্রবাসী বিএনপির সমর্থক ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ. হালিম, যুবদল নেতা আনোয়ার হোসেন, রাজু মিয়া, আংগর মিয়া, বিএনপি কর্মী শাজাহান মিয়া, ওহাব মোল্লা, ছাত্রজনতাসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin