শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় ইউপি সদস্যকে হত্যা চেষ্টা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় প্রশাসনের নিকট নিজের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত মো: কাজল মিয়া নামে এক ইউপি সদস্য। তাকে হত্যা চেষ্টায় পরপর তিনবার তার উপর গুলি চালায় দুর্বৃত্তরা। সেই সাথে ওই ইউপি সদস্যের বাড়িতে একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা এলাকায় ইউপি সদস্যের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগী কাজল মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার লাভ করতে প্রভাবশালী একটি গোষ্ঠি দীর্ঘদিন যাবত নানান ভাবে হুমকি ও হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে। ওই গোষ্ঠির বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় পরপর তিনবার গুলি করে হত্যা চেষ্টা করা হয়। এসব ঘটনার পর এলাকার সকল মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। তাদের কারনে এখন ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হামলার ঘটনায় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয়ে অবস্থায় দীর্ঘ দুই মাস হাসপালে চিকিৎসা নিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এমতাবস্থায় আবারও আমাকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছে তারা। তবে প্রশাসন আমাকে খুব ভালো সহযোগীতা করে আসছে। এসব ঘটনায় কয়েকটি মামলা করা হলেও আসামিরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তারা দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, উক্ত ঘটনায় মামলা হয়েছে, আসামি ধরতে তৎপর রয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin