শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় শ্রীনগরে গাউছে হক দরবার ভাঙ্গাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা মামলা দিয়ে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের বিরুদ্ধে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন থেকে মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য ৩ দিনের আল্টিমেটাম ও পরবর্তী কর্মসূচি দেয় উলামা পরিষদ।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রায়পুরা প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত উলামা পরিষদ রায়পুরা উপজেলা শাখা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দরবারটিকে গাঁজা ও অনৈতিক কার্যকলাপের আসর হিসেবে আখ্যায়িত করে মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ মার্চ রাতে গাউছে হক দরবার শরীফটি দুর্বৃত্তরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। সেখানে পতিত আওয়ামীলীগের দোসররা অনৈতিক কাজ করতো। দরবারটির উপরে নৌকার প্রতীক লাগানো ছিলো। ওই দরবার শরীফ ভাঙ্গাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের হয়রানি করা হচ্ছে।

পরে মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষনা করেন মুফতি সাজেদুল্লাহ সায়েম। সেখানে বলা হয় আগামী ৩ দিনের মধ্যে মিথ্যা মামলাটি তুলে নিতে হবে। না হলে এরপরদিন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাধ্যম করে জেলা প্রশাসক স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপি প্রদানের পর সন্তুষজনক উত্তর না হলে মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে মানহানিকর মামলা দায়ের করা হবে। সবশেষ শুক্রবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে একটি শালিস করা হবে বলে জানানো হয়।

মানববন্ধনে অংশ নেন, এইচ এম নূরে আলম সিদ্দিকী, সাজেদুল্লাহ সায়েম, হাফেজ কারী মুজিবুর রহমান, মুফতি শাহ জালাল কাসেমী, মাওলানা আবুল হাসান, ফরিদ উদ্দিন, মাওলানা করির হোসেন, মাওলানা জামাল, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা হেদায়েত উলাহ, মাওলানা আলা উদ্দিন, মাওলানা ইব্রাহিম, শাহাবুদ্দিন, হাসেন, মাওলানা নুরুল্লাহ রশিদী, মাওলানা বরকত উল্লাহ রশিদী, মুফতি আল আমিন, মাওলানা যোবায়ের, মাওলানা হাবিবুর রহমান, মুফতি রফিকুল ইসলাম ও মাওলানা শরিফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin