শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

চারবার আইজিপি ব্যাজপ্রাপ্ত শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

আতাবুর রহমান সানি, শিবপুর:
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি যোগদানের পর থেকে পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন। তিনি ২০২৪ সালের জন্য ‘পুলিশ ফোর্স এক্সাম্পলারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজিপি ব্যাজে ভূষিত হয়েছেন, যা তার ক্যারিয়ারে এই পদকে চতুর্থবারের মতো প্রাপ্তি।

১লা মে ২০২৫, ঢাকা রাজারবাগ পুলিশ লাইনসে এক বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম স্বয়ং এই পদক তার হাতে তুলে দেন। পদক গ্রহণ করে ওসি আফজাল হোসেন এটি উৎসর্গ করেন শিবপুর মডেল থানার সকল অফিসার ও কর্মরত ফোর্সের প্রতি, যারা নিরলসভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তার সহযাত্রী হয়েছেন।

ওসি আফজাল হোসেন বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়। এটি পুরো শিবপুর থানার সম্মান। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীলভাবে দেশের মানুষের সেবা করতে উদ্বুদ্ধ করবে।”

জনসাধারণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাওয়া এই পুলিশ কর্মকর্তার প্রতি স্থানীয় জনগণের আস্থা ও শ্রদ্ধা প্রতিনিয়ত বেড়ে চলেছে। তার এ অর্জন তরুণ পুলিশ সদস্যদের জন্যও এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin