শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

মহাসড়ক অবরোধ করে মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

আলমগীর পাঠান:
ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নরসিংদীর বেলাবোতে  আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ব্যানারে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে নানান রকম স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা।  সুষ্ট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে  যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সর্বোচ্চ বিচারের দাবি জানান বক্তারা।

বৃহস্পতিবার  (১ লা মে ) সকাল দশ ঘটিয়ায়  বারৈচা বাস স্ট্যান্ডে  বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল নিয়ে বারৈচা  থেকে শিবপুর বাজার প্রদক্ষিণ করে, বারৈচা বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর বসে সমাবেশ শুরু করে প্রতিবাদকারীরা। সড়কে বিক্ষোভ সমাবেশ করায় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়, প্রায় আধঘন্টা পর সমাবেশ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উক্ত সমাবেশে মুফতি উবাইদুল হক কাদরীর  সঞ্চালনায় বক্তব্য রাখেন,মাওলানা সানাউল্লা ভূঁইয়া  মাওলানা মাওলানা হাবিবুর রহমান আশিকী, মাওলানা এম এ  নজরুল ইসলাম, মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী মাওলানা রাসেল আহমেদ আল কাদরী, মাওলানা ইব্রাহিম আহমেদ আশিকী,মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জী,নরসিংদী জেলা ছাত্রসেনার সভাপতি অলি উল্লাহ  ’সহ প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তরা জানান, ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’।

যারা এ হত্যাকাণ্ড করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুর করে তাদের বলে দিতে চাই, আমাদের সুন্নিরা বার বার রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবে। দ্রুত সময়ে আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের ঠিকানা হবে রাজপথ।এ সময় বক্তরা আরো বলেন, গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin