আতাবুর রহমান সানি, শিবপুর:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে নরসিংদীর শিবপুর উপজেলায় শুরু হয়েছে ৩ দিনের “ভূমি মেলা”। রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মোছা: ফারজানা ইয়াসমিন । শিবপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম। বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক সচেতনতামূলক সভা অনু্ষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)মোছা: ফারজানা ইয়াসমিন, নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারচর ইউ’পি চেয়ারম্যান মোর্শেদ আহমেদ,দুলালপুর ইউ’পি চেয়ারম্যান শামীম মোল্লা,পুটিয়া ইউ’পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারসহ বিভিন্ন দফতর প্রধান, উপজেলা, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।