শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নরসিংদীতে ‘কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক’ গঠন ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

এ কে এম সেলিম:
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫

এ কে এম সেলিম:

মানব পাচার প্রতিরোধে নরসিংদীতে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক’ গঠন এবং ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৯ মে ২০২৫), শনিবার নরসিংদী শহরের রয়েল টেবিল রেস্তোরার সভাকক্ষে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর উদ্যোগে সংস্থাটির ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়।

প্রকল্পটিতে অর্থায়ন করছে সুইজারল্যান্ড দূতাবাস এবং বাস্তাবায়ন করছে উইনরক ইন্টারন্যাশনাল।
নরসিংদী সহ দেশের ১০টি মানব পাচার অধ্যুষিত জেলায় এ প্রকল্পটি কাজ করছে।

নরসিংদীতে বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে রামরু ও ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

নরসিংদী জেলা থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যায়, যার মধ্যে অনেকে মানব পাচারের শিকার হচ্ছেন। এই ভয়াবহ অপরাধ প্রতিরোধে বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনকে একত্র করে নেটওয়ার্কটি গঠন করা হয়েছে, যার লক্ষ্য নরসিংদী জেলাকে পাচারমুক্ত জেলায় পরিণত করা।
রামরুর প্রকল্প সমন্বয়ক অনিন্দ্য জ্যোতির্ময় বলেন, “অন্যান্য প্রকল্পের মতোই আশ্বাস প্রকল্পও একটি নির্ধারিত সময়ের পর বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রকল্প বন্ধ হয়ে গেলেও মানব পাচার প্রতিরোধের কাজ যেন বন্ধ না হয় সে কারণেই এই নেটওয়ার্ক গঠন করা হয়েছে।”

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য সচিব ও আলোকিত নরসিংদী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ্ আল মামুন রাসেল বলেন “মানব পাচার নিঃসন্দেহে একটি ঘৃণ্য অপরাধ। পাচারের মূল কারণগুলো যেহেতু চিহ্নিত করা গেছে, এখন এই কারণগুলোর মুলোৎপাটন নিশ্চিত করতে আমরা সবাই মিলে কাজ করবো।”

আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য মোঃ শরীফ মিয়া বলেন, “রায়পুরা নরসিংদী জেলার অন্যতম অভিবাসন ও মানব পাচার অধ্যুষিত উপজেলা। এখানে বেশ কিছু সিন্ডিকেট সক্রিয়। তাদের চিহ্নিত করে সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামরুর সংবাদ মাধ্যম ও যোগাযোগ কর্মকর্তা ফাবিহা ইদ্রিস, কর্মসূচি কর্মকর্তা মোঃ মৃদুল খান, ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রকল্প ব্যাবস্থাপক স্বাগত সিদ্দিকী মারুফ, এবং অভিযোগ সমন্বয়ক শাফায়েত হোসেন, ওয়্যারবি লাইলি বেগম ও আলী হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin