তাসলিমা আক্তার:
নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় পূর্ববিরোধের জেরে শাহ আলম নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ও তার ছেলেদের বিরুদ্ধে। এছাড়াও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চানপুর ইউনিয়নের বিট পুলিশ অফিসার তাজুল ইসলাম।
রায়পুরা থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাঝেরচর গ্রামের শাহ আলম ও তার চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের বিরোধ চলছিল। প্রথমে গত ৩০ মে সকালে পরিকল্পিতভাবে শাহ আলমের বাড়িতে হামলা চালায় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ও তার ছেলেরা। এসময় শাহ আলমকে রড লাঠি দিয়ে আঘাত করলে তার বাম হাত ও ডান পা ভেঙে যায়। এতে শাহ আলম শারীরিকভাবে গুরুতর আহতসহ বাড়িঘর ভাংচুরের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্তের শিকার হক তিনি।
এ বিষয়ে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের বাড়ীতে গিয়ে না পেয়ে উনার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করেও উনাকে পাওয়া যায়নি।