শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ২ নারী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল মিয়ার সহযোগী দুই নারীকে আটক ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।

সোমবার দুপুরে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, ২৭ জুলাই রবিবার দিনব্যাপী শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এ সময় একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রামদা, একটি লোহার পাইপ ও একটি শীতলপাটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্প্রতি গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বলে জানান তারা। বর্তমানে এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোহেলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin