শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীকে কি বলেছিলেন সেই তরুণী!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর শনিবার (২৫ জুন) মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ও সভা যখন শেষের পর্যায়, হঠাৎ করেই মঞ্চের সামনে হাজির হয় এক তরুণী, চারদিকে কড়া নিরাপত্তার মধ্যেই মঞ্চের সামনের সেই পানিতে নেমে সাঁতরাতে দেখা যায় ওই তরুণীকে।

কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলা বাজার এলাকার ওই ঘাটে সমাবেশ মঞ্চ সাজানো হয়েছিল পদ্মা সেতুর আদলে। মঞ্চের সামনেই পানি আর নৌকা সাজিয়ে তৈরি করা হয়েছিল নদীর পরিবেশ। এমন অবস্থাতেই ঘটে এই কৌতুহল ঘটনা। সাতরে পানিতে নেমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেন ওই তরুণী, প্রধানমন্ত্রীও সেই তরুণীর সঙ্গে কথা বলেন। এরপরই সকলে জানতে চান, প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা বলেন সেই তরুণী?

সমাবেশে মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে থাকা আওয়ামী লীগ নেতাদের মধ্যে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, মেয়েটি বলছিল, আমার কিছু নাই, আমারা কিছু নাই, আমারে কিছু একটা করে দেন।’ মাননীয় প্রধানমন্ত্রী তাকে বলেন, আমি দেখব, তুমি এখন ওখানে যাও। আমি তোমাকে দেখতে বলব। পানি থেকে আগে ওই দিকে যাও।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, আমি তখন মেয়েটিকে বললাম, তোমাকে দেখবেন, তুমি পুলিশের কাছে যাও। মাননীয় প্রধানমন্ত্রী বলার পর মেয়েটি কিনারের দিকে যাওয়া শুরু করে।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলও ওই তরুণীর পরিচয় জানাতে পারেননি। তিনি বলেছেন, ওই ঘটনার পর মেয়েটি তার বাসায় চলে গেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক মানবিক। তার সাথে কথা বলে তিনি আরেকবার মানবিকতার পরিচয় দিয়েছেন।

সূত্রঃ বিডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin