শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নরসিংদীতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ৮

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার দূর্গম চরাঞ্চল থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটজনকে আটক করেছে র‍্যাপিড ব্যাটালিয়ন র‍্যাব-১১।

শনিবার (১ নভেম্বর) বেলা ১২টায় র‍্যাপিড ব্যাটালিয়ন র‍্যাব-১১ এর মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের ডালিম মিয়া ছেলে শফিক মিয়া (৩২), একই গ্রামের সামছুল মিয়ার মোস্তফা (৩৮), দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান (১৭), মৃত মহাজুউদ্দিন মিয়ার ছেলে আয়নাল (৩৮), জাকের হোসেনের ছেলে  মহিউদ্দিন ওরফে হৃদয় (২২), মৃত আলী হোসেনের ছেলে বাচ্চু মিয়া (৬২), মৃত সামাদ ওরফে টুকুর ছেলে কালু মিয়া (৬৯) এবং খলিল মিয়ার ছেলে বাছেদ মিয়া (৪০)। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দুইনলা বন্দুক, দেশিয় তৈরি ২টি তৈরি এলজি ও ১টি পাইপগান, এবং ৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরার দূর্গম চরাঞ্চল সায়দাবাদ ও নরসিংদী সদর উপজেলার আলোকবালি গ্রামে সাম্প্রতিক সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র প্রায়শই বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক হত্যা, ভাংচুর, লুটপাত ও অগ্নিসংযোগের মত ঘটনা ঘটে। মূলত এসব ঘটনা দুপক্ষের সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে রায়পুরার দূর্গম চরাঞ্চল সায়দাবাদ এলাকায় আত্মগোপনে চলে যায়। বিগত সময়ে এই দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করতে গেলে সন্ত্রাসীরা একত্রিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। পরে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ এর একটি চৌকস দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টায় সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান পরিচালনাকালে দেশি-বিদেশি ১১টি আগ্নেয়াস্ত্র ও ৩ টি ম্যাগজিন এবং ৩৫ রাউন্ড শর্টগানের গুলি সহ আটজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হন। র‍্যাব আরও জানান, উল্লেখিত আটককৃত সন্ত্রাসীদের মধ্যে শফিক, মোস্তফা, জাহিদ হাসান, বাছেদ, বাচ্চু মিয়া, ও মহিউদ্দিন প্রত্যেকের নামে ১টি হত্যা মামলা রয়েছে। তারা আরও জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়ানোর লক্ষ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিজেদের হেফাজতে মজুদ করে রেখেছিল। পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin