শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

চোখের জলে ইউএনও দিলশাদ জাহানের বিদায়ে সাধারণ মানুষের ভীড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহানের বদলিতে সাধারণ মানুষের চোখের জলে আবেগগণ বিদায়। কাঁদলেন কাঁদালেন সাধারণ মানুষকে।

মঙ্গলবার (২নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন (সম্প্রসারিত) ভবন হলরুমে বিদায়ানুষ্ঠান আয়োজন করা হয়।

এতে, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

প্রায় দুই বছর অষ্টগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপালন শেষে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপ-পরিচালক (জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ) পদে পদায়নজনীত কারণে বদলি হন দিলশাদ জাহান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দিলশাদ জাহান একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ কর্মকর্তা। তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, সামাজিক সমস্যা, বাল্যবিবাহ প্রতিরোধসহ সাধারণ মানুষের সেবায় আস্থা অর্জন করেছিলেন। বিশেষ করে বয়স্ক, প্রতিবন্ধীসহ সাধারণ মানুষের কথা শুনতেন এবং প্রতিকার করতেন।

বিদায়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান বলেন, অষ্টগ্রাম আমার কাছে শুধু একটি কর্মস্থল নয়, একটি পরিবার। এখানকার মানুষের ভালোবাসা আমি সারাজীবন মনে রাখবো। আমি দোয়া চাই আপনাদের।

এসময় এক আবেগগণ পরিবেশের সৃষ্টি হয়। এতে অনেকে চোখের কোণে জল মুছতে। কয়েক নারী তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মো. মহিবুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার পারভেজ, অষ্টগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন (আনা), রূপালী ব্যাংক অষ্টগ্রাম উপ-শাখার ব্যবস্থাপক মোকাররম হোসেন (মুরাদ) ও সাংবাদিক আলম মাহবুব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin