শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে রেলওয়ে স্টেশনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় তীব্র শীতে ভাসমান অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে ঐতিহ্যবাহী রায়পুরা প্রেসক্লাব। শীতার্ত মানুষের গায়ে কম্বল তুলে দিয়ে উষ্ণতার আবেগ ছড়ান প্রেসক্লাবের সদস্যরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় রায়পুরা পৌর শহরের মেথিকান্দা রেলওয়ে স্টেশনে প্রায় অর্ধশত ভাসমান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কর্মসূচিতে অংশ নেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ (পলাশ), সহ-সভাপতি তন্ময় সাহা, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
কম্বল পেয়ে শীতার্ত ভাসমান মানুষরা স্বস্তি প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য রায়পুরা প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin