শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

আগামীতে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্র হবে জনকল্যাণমুখী- মনজুর এলাহী

হুমায়ুন মিয়া:
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নরসিংদী সংবাদদাতা:
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী শিবপুরের ধানের শীষের মনোনীত প্রার্থী মঞ্জুর এলাহী নিজেকে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় দিতে গিয়ে তিনি বলেন ভিক্ষুক দুই প্রকার। একজন হলেন যারা গরীব মানুষ টাকা ভিক্ষা করে আরেকজন হলেন রাজনীতিবিদ যারা ভোট ভিক্ষা করেন। তিনি বলেন আমার বাবা হাজী আবেদ আলী সাহেব একজন সমাজ সেবক হিসেবে সারা জীবন মানুষের সেবা করে গেছেন। আমিও তার ছেলে হিসেবে আপনাদের সেবা করে যাচ্ছি। তিনি বলেন,এছাড়াও আমি একজন রাজনীতিবিদ হিসেবে নরসিংদির শিবপুরে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি। তিনি বলেন নির্বাচনে সবাই যোগ্য হিসেবে মনোনীত হয় কিন্তু আমার যোগ্যতা যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় তবে আপনাদের কাছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষে আপনাদের কাছে ভোট চাই। মনজুর এলাহী বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার উপর করা অবর্ণনীয় নির্যাতনের কথা তুলে ধরে বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন মানবিক, আপোষহীন এবং গণতন্ত্রের মা যাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়েছে সর্বদিকে। তিনি খালেদা জিয়া কে বিশ্ব নেত্রী হিসেবে আখ্যায়িত করে বলেন তাঁর জানাজার নামাজই প্রমাণ করে তিনি কতটা দুরদর্শিতার মানুষ ছিলেন।এসময় তিনি সাবেক প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও  বর্তমান বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সাফল্য উপস্থিতদের সামনে তুলে ধরেন। সামনের নির্বাচনে  বিএনপি সরকার গঠন করতে পারলে আগামীর বাংলাদেশ হবে জনকল্যাণমুখী একটি রাষ্ট্র বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এডভোকেট আব্দুল মান্নান ভূইয়া, এডভোকেট মজিদ শিকদারসহ আগত অতিথিরা। তারা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন দুই বারের ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী ধানের শীষের একজন যোগ্য ও মানবিক প্রার্থী। তিনি বিজয়ী হলে শিবপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে বলে তারা আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি  এডভোকেট আব্দুল মান্নান ভূইয়া, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ শিকদার, জেলা ও দায়রাজজের পিপি এডভোকেট আব্দুল বাছেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নরসিংদী জেলা আইনজীবী ক্লার্ক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি ক্লার্ক সমিতিতে অনুষ্ঠিত হয়। পরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin