শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

এলপিজির বাজার স্থিতিশীল রাখতে রায়পুরায় উপজেলা প্রশাসন ও এলপিজি অ্যাসোসিয়েশনের সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
এলপিজি গ্যাসের বাজারে অস্থিতিশীলতা দূর, ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত এবং অতিরিক্ত দামে গ্যাস বিক্রি রোধে রায়পুরা উপজেলা প্রশাসন ও নরসিংদী এলপিজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্যাস কোম্পানির অ্যাসোসিয়েশন প্রতিনিধি ও প্রান্তিক পর্যায়ের এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই এলপিজি গ্যাস বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ সময় জানানো হয়, ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামে প্রতি এলপিজি গ্যাস সিলিন্ডার সর্বোচ্চ ১,৫০০ টাকায় বিক্রি করতে হবে। নির্ধারিত দামের বেশি মূল্যে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও জানানো হয়, কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নেবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, নরসিংদী এলপিজি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিশ্বজিৎ সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি এম. নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক প্রণয় ভৌমিক, এলপিজি অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম মিয়া, সাধারণ সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব কুমার গোপসহ উপজেলার বিভিন্ন এলপিজি ব্যবসায়ী প্রতিনিধি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলপিজি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin