বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নরসিংদী জেলা শাখার সিনিয়র যুগ্ম-সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুতের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নরসিংদী জেলা শহরের একটি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আসাদুল হক খসরু, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আশিক সুজন মামুন, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির নেতা শাহ আলম, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য তোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে আমান উল্লাহ আমান বলেন, নরসিংদী জেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত রাখতে অতীতের মতো ভবিষ্যতেও তিনি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, আমান উল্লাহ আমান ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেতা। আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় দলের পাশে ছিলেন এবং আগামীতেও দলের স্বার্থে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।