বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন ইতালি প্রবাসী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ আমান।
গতকাল বিকেলে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তার নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে মো. আমান উল্লাহ আমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপির প্রার্থী আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলই যোগ্য নেতৃত্ব দিতে পারবেন। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুল হক খসরু, বেলাবো উপজেলা উলামা দলের প্রচার সম্পাদক হাজী বিল্লাল হোসেন, বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আশিক সুজন মামুন, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. হারুনর রশীদ মোল্লা, সাবেক সহ-সভাপতি এনামুল ফকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেরেগুল হুসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফায়েল ফকির, সহ-সভাপতি ওমর ফারুক ও তোফাজ্জল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ইসমাইল, মো. কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।