নিজস্ব সংবাদদাতা:
মেঘনা নদীর করাল গ্রাসে ঘর-বাড়ি, ভিটে-মাটিসহ সর্বস্ব হারানো অর্ধশতাধিক পরিবারের মাঝে গণ অধিকার পরিষদ নরসিংদী জেলার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (২৯ জুন) নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর করাল গ্রাসে ঘর-বাড়ি, ভিটে-মাটিসহ সর্বস্ব হারানো অর্ধ শতাধিক পরিবারের মাঝে গণ অধিকার পরিষদ নরসিংদী জেলার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ-সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য সাদ্দাম হোসেন, প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল মামুন, গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সদস্য নান্নু মিয়া, মনিরুজ্জামান মানিক, ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ রায়পুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক তাসফিন সাদ, ছাত্র অধিকার পরিষদ শিবপুর উপজেলার যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান রানাসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ এবং মুস্তফা মিয়া, তৌহিদ আফ্রিদি, তামান্নাসহ স্থানীয় অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
ত্রাণ বিতরণ বাস্তবনায় সার্বিক সহযোগিতা করেন ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী ও গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা।