শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

তিন দশক পর রায়পুরায় পাল্টালো ক্ষমতার পালা, বড় ব্যবধানে বিএনপির জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
দীর্ঘ ৩০ বছর পর নরসিংদী-৫ (রায়পুরা) আসনের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দীর্ঘদিনের নিয়ন্ত্রণে থাকা এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আশরাফ উদ্দিন বকুল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রায়পুরা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। ঘোষিত ফল অনুযায়ী, বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দশদলীয় জোটের প্রার্থী তাজুল ইসলাম (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। ফলে ৯১ হাজার ৮৩০ ভোটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।
নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) পেয়েছেন ৩২ হাজার ৫৮২ ভোট, স্বতন্ত্র প্রার্থী পনির হোসেন (মাইক) পেয়েছেন ১৯ হাজার ৭৬৩ ভোট, জামাল আহমেদ চৌধুরী (ফুটবল) পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ-এর মশিউর রহমান (মোমবাতি) পেয়েছেন ২ হাজার ৩৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর তাহমিনা আক্তার (আপেল) পেয়েছেন ১ হাজার ৬৭ ভোট, জাতীয় পার্টি-এর মেহেরুন নেছা খান হেনা (লাঙ্গল) পেয়েছেন ৪৯৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী সোলাইমান খন্দকার (হাঁস) পেয়েছেন ২৯৯ ভোট।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসনটির ১৬৭টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৮ হাজার ১৬৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪২ হাজার ৩৬০টি এবং বাতিল হয়েছে ৫ হাজার ৮০৪টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯৪ হাজার ৬৫১ জন।
রাজনৈতিক পর্যালোচনায় দেখা যায়, ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির আবদুল আলী মৃধা এ আসন থেকে নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা প্রায় তিন দশক আসনটি আওয়ামী লীগের রাজিউদ্দিন আহমেদ রাজুর দখলে ছিল। দীর্ঘ সময় পর এ বিজয় রায়পুরায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin