বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রাতে কিশোরদের অযথা ঘোরাঘুরি রোধে কঠোর অবস্থান, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নিজ নির্বাচনী এলাকা কচুয়া-এ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতের বেলায় কিশোরদের অযাচিতভাবে রাস্তায় ঘোরাঘুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এখন থেকে রাতে রাস্তায় অপ্রয়োজনীয়ভাবে অবস্থান করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে কোনো সাংবিধানিক জটিলতা তৈরি হলে তা পরে বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে কঠোর নজরদারি প্রয়োজন। কচুয়াসহ সারা দেশে এ বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি। পাশাপাশি বাজার এলাকায় চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কেউ দুর্নীতিমুক্ত থাকতে না পারলে অন্যত্র বদলি হয়ে চলে যেতে পারেন। তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতি না করা এবং কাউকে দুর্নীতি করতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাজার ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা উল্লেখ করে তিনি জানান, গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার কারণেই তিনি বারবার নির্বাচিত হয়েছেন। কচুয়ার মানুষের আন্তরিক সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম সরকার, রবিউল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin