শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন ‘অদম্য নারী’ বিভাগীয় সম্মাননা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের সফল নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ‘অদম্য নারী ২০২৫’ বিভাগীয় সম্মাননা পুরস্কার লাভ করেছেন। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর তিনি ঢাকা বিভাগীয় পর্যায়ে এই সম্মাননায় ভূষিত হন।
সোমবার (২ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘ঢাকা বিভাগীয় অদম্য নারী ২০২৫’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গাজী গোলাম তৌসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সালমা আক্তার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজিনা আরজু লাভলী।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগের ১৩টি জেলার মোট ৫৭ জন নারী বিভিন্ন ক্যাটাগরিতে ‘অদম্য নারী ২০২৫’ সম্মাননায় ভূষিত হন।
নরসিংদী জেলার পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারী এ সম্মাননা লাভ করেন। তারা হলেন—
সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য খালেদা পারভীন (আমীরগঞ্জ, রায়পুরা)
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য সুমাইয়া আক্তার (লেবুতলা, মনোহরদী)
শিক্ষা ও চাকরিতে সাফল্যের জন্য তানজিনা আক্তার নীলা (রাধানগর, রায়পুরা)
নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামী নারী হিসেবে শংকরী রানী সূত্রধর (নরসিংদী পৌরসভা)
সফল জননী হিসেবে জোস্না বেগম (বাঁশগাড়ি, রায়পুরা)
সুমাইয়া আক্তার একজন স্বনির্ভর উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত ‘মেসার্স সুমাইয়া ট্রেডার্স’ ও ‘সুমাইয়া এগ্রো’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি কৃষিপণ্য সামগ্রী ক্রয়, উৎপাদন ও সরবরাহের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং সামাজিক উন্নয়নেও তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নারীদের অবদান আমরা কখনও অস্বীকার করতে পারি না। দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা জাতির অগ্রগতির জন্য অত্যন্ত ইতিবাচক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin