শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নরসিংদীর মাধবদীতে নয়ন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২

হুমায়ুন কবীর

নরসিংদীর মাধবদীতে মেহেরপাড়ায় বালু ব্যবসায়ী নয়ন হত্যা মামলার প্রধান আসামি শান্তকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৫ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এ তথ্য জানান। গ্রেফতারকৃত শান্ত মাধবদী থানার চৌয়া উত্তরপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সুপার জানান, চৌয়া এলাকার ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী।
চাঁদার টাকা না দেয়ায় গত বুধবার(১৮মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা শেষে পালিয়ে যায় শান্তসহ অন্যান্য সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।এরই প্রেক্ষিতে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাতে চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার দখল থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin