নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় “ধূমপান ও মাদক হতে বিরত থাকুন” এই স্লোগান কে সামনে রেখে লিফলেট বিতরণ করা হয়েছে। মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নীলকুঠি এলাকায় এই কার্যক্রমে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ সেবা সংঘ। তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে জনসচেতনতার লক্ষ্যে ধূমপান ও মাদক বিরোধী লিফলেট বিতরণ করে সংস্থটি।
জানাযায়, ২০২০ সালে ২৮ মে মহামারীর সময় আত্মপ্রকাশ করে স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সমাজ সেবা সংঘ। সংগঠনটির তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে, নীলকুঠি বাজার বাসস্ট্যান্ডেও এ কার্যক্রম পরিচালনা করা হয়। ১৮ বছরের নিচের শিক্ষার্থী ও কিশোরদের মাঝে যাতে সিগারেট বিক্রি করা না হয় সেজন্য ব্যবসায়ীদের সচেতনতামূলক লিফলেটের মাধ্যমে অনুরোধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো ফারুক মিয়া, নাসির উদ্দিন, আসাদ মিয়া, হারুনুর রশিদ, সোলায়মান কাদির, সাজ্জাদ হোসেন, আহ্বায়ক এ কে এম মিলনসহ অসংখ্য সেচ্ছাসেবী।