শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

পাবনায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিনিধি:
সাংবাদিক সিরাজুল ইসলাম আপন এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা।

রবিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উপস্থিতিতে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে অংশ নেন-ভাঙ্গুড়া প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, রিপোর্টাস ইউনিটি ও বাংলাদেশ মফস্বল ফোরাম উপজেলা শাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি ও তৃতীয় মাত্রা প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন। চাটমোহর বার্তা পত্রিকার সম্পাদক এসএম হাবিবুর রহমান, দৈনিক সময় অসময় পত্রিকার সম্পাদক বেলালুর রহমান, ভাঙ্গুড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম বিদ্যুৎ, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল খালেক, বাংলাদেশের খবর প্রতিনিধি হেলাল খান, আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাংগঠনিক মানবকণ্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক রায়হান আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, যুগান্তর প্রতিনিধি পিপুল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়নুল হক, ভোরের দর্পণ প্রতিনিধি ময়নুল হক, আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, জবাবদিহি প্রতিনিধি মিনু খান, আমার সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান রানা, বালাদেশ সমাচার প্রতিনিধি সাখাওয়াত হোসেন ও সময়ের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান প্রমূখ। এছাড়াও স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin