বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তায় জড়িত নারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২

নিজস্ব সংবাদদাতা
নরসিংদী রেলওয়ে স্টেশনে অশালীন পোশাক পরার অভিযোগ তোলে তরুণীকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় অভিযুক্ত মারজিয়া আক্তার শিলাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রবিবার দিবাগত মধ্যরাতে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ইসমাইল হোসেন নামে অপর এক হেনস্তাকারীকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার দুপুরে র‌্যাব-১১, সিপিএসসি এর নরসিংদী কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৮ মে বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসেন হেনস্তার শিকার হওয়া ওই তরুণী ও দুই তরুণ। সকাল পৌনে ছয়টা পর্যন্ত স্টেশনটির এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় স্টেশনে মধ্যবয়সী এক নারী ওই তরুণীকে জিজ্ঞাসা করেন, এটা কী পোশাক পরেছো তুমি? তরুণীও পাল্টা প্রশ্ন করেন, আপনার তাতে কী সমস্যা হচ্ছে? এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতান্ডা শুরু হয়। তাদের সেই বিতর্কে যোগ দেন স্টেশনে অবস্থানরত অন্য কয়েকজন ব্যক্তি। এর মধ্যেই এক নারী ওই তরুণীর উপর উত্তেজিত হয়ে পড়েন। বয়স্ক এক ব্যক্তিও তার পোশাক নিয়ে কথা বলতে শোনা গেছে। একপর্যায়ে ওই তরুণী সেখান থেকে চলে যেতে উদ্যত হলে ওই নারী দৌড়ে তাকে ধরে ফেলেন এবং অশ্লীল গালিগালাজ করতে করতে তার পোশাক ধরে টান দেন ওই নারী। কোনোরকমে নিজেকে সামলে দৌড়ে স্টেশনমাস্টারের কক্ষে চলে যান তরুণী। এ সময় তার সঙ্গে থাকা দুই তরুণকেও মারধর করতে দেখা যায় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তিকে। তারাও দৌড়ে স্টেশনমাস্টারের কক্ষে চলে যান।

পরে ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে নরসিংদী মডেল থানার পুলিশ রেলস্টেশনে এসে তাদের ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে তৌহিদুল মবিন খান জানায়, এঘটনার ভাইরাল হওয়া ভিডিও ও সিসি টিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয় এবং অভিযুক্ত ইসমাইলকে গ্রেফতার করা হয়।

তিনি আরোও জানান, ঘটনার পর থেকে গা ঢাকা দেন মারজিয়া আক্তার শিলা। তিনি বার বার তার স্থান পরিবর্তন করছিল। সর্বশেষ রবিবার তার উপস্থিতি নিশ্চিত করে অভিযানে র‍্যাব ১১ এর অভিযানিক দল। ঐদিন রাত ৩টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে মারজিয়া আক্তার শিলাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin