শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

সময় টিভির বার্তা প্রধানকে পুলিশি হয়রানির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

এম.আজিজুল ইসলাম:

ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিক, সংস্কৃতিকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহল। আজ দুপুরে নরসিংদী সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও, তার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন সাংবাদিকরা। রংপুরে দায়ের করা হয়রানিমূলক মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে মুজতবা দানিশকে যেভাবে হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। এর ফলে সাংবাদিক ও পুলিশের মধ্যে এক ধরণের অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হবে। দেশে বিভিন্ন জেলায় সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরণের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নিবর্তনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানানো হয় মানববন্ধনে।

সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়ালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্, সহ-সাধারণ সম্পাদক মনজিল-এ মিল্লাত, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, বিটিএমএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, শিউলীবাগ বিদ্যাপীঠের অধ্যক্ষ রায়হানা সরকার, সিনিয়র সাংবাদিক হলধর দাস, এটিএন বাংলা ও নিউজের বেনজির আহমেদ বেনু, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার, বেলাব প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, শিবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন খান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের আসাদুজ্জামান রিপন, প্রথম আলোর বন্ধুসভার সভাপতি প্রলয় জামান, প্রথম আলোর জেলা প্রতিনিধি প্রণব কুমার দেবণাতসহ জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ আগস্ট ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে সময় টিভিতে খবর প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin