নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলায় বেলাব ইউনিয়নের পুরুষ ও মহিলা ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেছেন উপজেলা নির্বাচন কমিশন।
আজ ২ (জুন) বৃহস্পতিবার উপজেলার চর বেলাব ফাজিল মাদ্রাসায় স্মার্ট কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাচন কমিশন। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ স্মার্ট কার্ড বিতরণ করা হয়। উপজেলার ৮ টি ইউনিয়নে ১ম ধাপের কার্ড দেওয়া শেষ হয়েছে।
নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল বলেন, বেলাব উপজেলায় মোট ১ লক্ষ্য ২২ হাজার স্মার্ট কার্ড উপজেলা নির্বাচন অফিসে এসেছে এর মধ্যে ৬০ হাজার কার্ড দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার উপজেলার চর বেলাব ফাজিল মাদ্রাসায় বেলাব ইউনিয়নের পুরুষ ও মহিলা ভোটারদের মাঝে এস্মার্ট কার্ড বিতরণ করা হয়।