হুমায়ুন কবির:
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার (১১ এপ্রিল ২৩) নরসিংদী পৌরসভা মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান (কামরুল)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর পৌর মেয়র, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত হোন,নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু মাখন দাস।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হোন, নরসিংদী চেম্বার অব কমার্সেরপরিচালক মোতালিব হোসেন।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্লাবের সমন্নয়ক মকবুল কমিশনার, বিশ্ব নাথ পল, সিনিয়র সভাপতি রাজু, মনিরুজ্জামান (মনির) টুটুল শিকদার, বিশ্বনাথ পল,দপ্তর সম্পাদক হুমায়ুন কবিরসহ কার্যকরী পরিষদের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ,আলেমওলামাসহ স্থানীয় জনসাধারণ।ইফতার অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনির) ও অর্থ সম্পাদক তৌকির আহমেদ।