শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

চিকিৎসকদের ব্যবহারেই রোগী অনেকটা ভালো হয়ে যায়: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২

নিজস্ব সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের জন্য যথাযথ ও বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি আমরা। এজন্য যা যা দরকার করছি। তিনি বলেন, চিকিৎসকদের ব্যবহারেই রোগী অনেকটা ভালো হয়ে যায়। এই বিষয়টি মাথায় রেখে চিকিৎসকদের দায়িত্ব পালন করতে হবে। আজ সোমবার (৬ জুন) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চিকিৎসকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আপনারা মানুষের সেবা দেন। যখন একজন রোগী ডাক্তারের কাছে যায়, চিকিৎসা-ঔষধের থেকেও ডাক্তারের দুটো কথা সেটাও কিন্তু মানুষকে অনেক ক্ষেত্রে সুস্থ করে বা তাদের ভেতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করে। সেই বিষয়টার দিকেও একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এটা শুধু পেশা হিসেবে না, মানুষের সেবা আপনারা করেন। সেই সেবার ব্রত নিয়েই আপনারা মানুষের পাশে থাকবেন। সেটাই আমরা আশা করি। আপনারা মানবতাবোধ নিয়ে মানুষের পাশে থাকবেন। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আপনারা জানেন আমাদের দেশের অনেক মানুষের এখন আর্থিক সচ্ছলতা হয়ে গেছে, টাকা-পয়সা হয়ে গেছে। একটু হাঁচি-কাশি হলেও তারা বিদেশ চলে যায়। একদিকে ভালো, তাতে আমাদের এখানে রোগীর চাপটা একটু কম পড়ে। স্বাস্থ্যবিষয়ক গবেষণা আরও বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাস্থ্য খাতে আমাদের গবেষণা ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। এখন এ খাতে বাজেটও বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। করোনার সময়ও বিদেশি রাষ্ট্রের ওপর আমাদের কম নির্ভর করতে হয়েছে। গবেষণা কাজ ভালো হলে একটা সময় আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে পারব বলেও মনে করেন রাষ্ট্রপ্রধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin