বিশেষ সংবাদদাতাঃ
দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য ওই সব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পুর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া , টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ- দক্ষিণ- পূর্বদিক থেকে ঘন্টায় ৪৫- ৬০ কি.মি বেগে বৃষ্টি-বজ্রসহবৃষ্টি অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্ব্র (পুনঃ) ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।