শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস দোকানে ঢুকে ২ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-১৯১২) সড়কের পাশে চায়ের দোকানে ঢুকে গিয়ে পাশের বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (৭ জুন) সকাল ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পৌলাইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাইক্রোবাস যাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার স্কুলশিক্ষক জামাল উদ্দিন (৫২) এবং দোকান কর্মচারী লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের পৌলাইয়া উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)। দুর্ঘটনায় আহত চালকসহ তিন জনকে লাকসাম ও কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই খোকন মিয়া জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে নোয়াখালী থেকে আসা একটি মাইক্রোবাস তিনজন যাত্রী নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌলাইয়া নামক স্থানে গাড়ী চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়ে এবং পাশে থাকা একটি বৈদ্যুতিক খুটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী ও হাসপাতালে নেয়ার পর দোকান কর্মচারী মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin