আতাবুর রহমান সানি, শিবপুর:
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ খানের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) বিকেলে আয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে, ইউনিয়ন পরিষদের মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মজিবুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুহসিন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক ও বাবু বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান,আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক মো. সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।