শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

ইসলাম ধর্ম গ্রহন করায় মনি আক্তারকে জোনাকী টেলিভিশনের পক্ষ হতে পবিত্র কুরআন উপহার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার:
হিন্দু ধর্ম ত্যাগ করে স্বেচ্চায় ইসলাম ধর্ম গ্রহন করায় জনপ্রিয় আইপি টিভি “জোনাকী টেলিভিশন বিনোদন পরিবার”এর পক্ষ হইতে মিস্টি মুখের মাধ্যমে মনি রাণী বিশ্বাস বর্তমান নাম মনি আক্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

রবিবার দুপুরে নরসিংদীর রায়পুরায় গ্রামীণ ফাইল মিডিয়ার স্টুডিওতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণ ফাইল মিডিয়ার প্র্রতিষ্ঠাতা পরিচালক ও জোনাকী টেলিভিশন বিনোদন বিভাগের ইনচার্জ ইকবাল হোসাইন মাহমুদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাকী টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খান।

ইসলাম ধর্ম গ্রহন করায় মনি আক্তারকে একটি পবিত্র মহাগ্রন্থ্য আলকোরআন উপহার প্রদান করেন জোনাকী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খান।
এসময় আরো উপস্থিত ছিলেন তাজাখবর ২৪ টিভির পরিচালক মো. ফরিদ মিয়া, জোনাকী টেলিভিশনের প্রধান ভিডিও এডিটর মাসুম খান রাজ সহ জোনাকী টিভি বিনোদন পরিবারের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, মনি আক্তার (৩০) (সাবেক নাম মণি বিশ্বাস) রায়পুরা উপজেলার চান্দের কান্দি ইউনিয়নের শ্রীনিধি গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা অখিল চন্দ্র বিশ্বাস ও অঞ্জনা রাণী বিশ্বাসের মেয়ে।
তিনি ১৯৯২ ইং সালের ৮ ই অক্টোবর জন্মগ্রহণ করেন। মহান আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ আস্থা ও ঈমান এনে পাঁচ কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার ঘোষণা দিয়েছেন মনি আক্তার।
কারো কোন চাপে পড়ে তিনি ধর্ম ত্যাগ করেননি এবং ইসলাম ধর্ম গ্রহনের পর পারিবারিকভাবে কোন বাধা নেই বলেও জানান মনি আক্তার। স্বামী, সন্তান নিয়ে বর্তমানে ইসলামী বিধি মেনে চলার চেষ্ঠা করছেন এবং সবার কাছে দোয়া কামনা করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin