মো. আশিকুর রহমান সৈকত:
নরসিংদীর বেলাবতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর।
আজ সোমবার তিনি প্রায় দুই শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে উপজেলার প্রতিটি পূজা মন্ডপ এ যান এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তার সাথে বেলাব প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর যুব লীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন।
এসময় তিনি আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান।